মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • ডিএসইতে সপ্তাহজুড়ে দরপতন, কমল বাজার মূলধন

    ডিএসইতে সপ্তাহজুড়ে দরপতন, কমল বাজার মূলধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (২৬–৩০ এপ্রিল) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে সম্মিলিতভাবে বাজার মূলধন কমেছে প্রায় ২ হাজার ৪৩২ কোটি টাকা।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর।

    অধিকাংশ শেয়ারের দরপতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৩ পয়েন্টে নেমেছে। তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।

    সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৭১৬ কোটি ৯৬ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় বেশি। ফলে দৈনিক গড় লেনদেনও কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৩ কোটি টাকার ওপরে।

    এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ সূচকে পতন দেখা গেছে। সিএএসপিআই ও সিএসআই সূচক যথাক্রমে শূন্য দশমিক ১৭ শতাংশ ও শূন্য দশমিক ৯৩ শতাংশ কমেছে। তবে সিএসসিএক্স সূচক সামান্য বেড়েছে।
    সপ্তাহজুড়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪৩ কোটি ৯৫ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় কিছুটা কম। মোট ৩০৮টি কোম্পানির মধ্যে ১১৬টির দর বেড়েছে, ১৭৩টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ