মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

পিপিএম পদক পেলেন লক্ষ্মীপুরের ডিআইজি মাহাবুবুর রশিদ

পিপিএম পদক পেলেন লক্ষ্মীপুরের ডিআইজি মাহাবুবুর রশিদ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) অর্জন করেছেন লক্ষ্মীপুরের কৃতী সন্তান মোঃ মাহাবুবুর রশিদ, ডিআইজি, বাংলাদেশ পুলিশ। তার এই অসামান্য অর্জনে জেলাজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

পুলিশ বাহিনীতে পেশাগত দক্ষতা, সততা, সাহসিকতা এবং গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদকে ভূষিত করা হয়। 

দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা অর্জন করেছেন।

জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তার বিশেষ ভূমিকা রয়েছে। তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে প্রশংসিত হয়েছে সংশ্লিষ্ট মহলে।

মাহাবুবুর রশিদের এই সাফল্যে লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন। স্থানীয় বিশিষ্টজনরা মনে করেন, তার এই অর্জন জেলার জন্য গর্বের এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এদিকে, রাষ্ট্রপতির পুলিশ পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় মাহাবুবুর রশিদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এ সম্মাননা তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন