মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা!

    স্থবিরতা কাটিয়ে আবারও চালু হচ্ছে ভারতীয় ভিসা!
    ছবি- নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আবারও স্বাভাবিক হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ মে থেকে এই কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটাতে পারে।

    শনিবার (২ মে) ভারতের কেন্দ্রীয় সরকারের এক প্রশাসনিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, চলতি মাসের মধ্যেই পর্যটক ভিসা চালু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর।

    তিনি আরও জানান, বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর তত্ত্বাবধানে রয়েছে। এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটিও কাজ করছে, যার নেতৃত্বে আছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি দ্রুত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছেন।

    এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর প্রতিবেদনের ওপরও চূড়ান্ত সিদ্ধান্ত অনেকাংশে নির্ভর করছে বলে জানা গেছে।

    এদিকে এই সম্ভাবনার খবরে কলকাতা শহরের পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, বাংলাদেশি পর্যটকরা আবার ভ্রমণে গেলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ঘুরে দাঁড়াবে।

    উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। ওই সফরে ভিসা প্রক্রিয়া পুনরায় চালুর বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ