সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • সিঙ্গাপুর ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা বাফুফের

    সিঙ্গাপুর ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা বাফুফের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে ঘিরে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

    বুধবার (২৮ মে) বিকেলে জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা এই দল ঘোষণা করেন।

    আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচ। তার আগে ৪ জুন একই ভেন্যুতে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যা মূল ম্যাচের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে।

    সামনের দুটি ম্যাচ ঘিরে দলে যুক্ত হয়েছেন তিন প্রবাসী ফুটবলার। হামজা চৌধুরী, শমিত সোম ও ইতোমধ্যে দেশে এসে যোগ দেওয়া ফাহমিদুল ইসলাম। ইতালির রোম থেকে ঢাকায় এসে বুধবার সকালে পৌঁছেছেন ১৮ বছর বয়সী উইঙ্গার ফাহমিদুল। যদিও ৪ জুনের প্রস্তুতি ম্যাচে হামজা ও শমিতের খেলার সম্ভাবনা খুবই কম। হামজার দেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ২ বা ৩ জুন এবং শমিত আসবেন ৪ জুন। ক্যাম্পের প্রথম দিন থেকেই অংশ নিচ্ছেন ফাহমিদুল। সিঙ্গাপুর ম্যাচে তাদের পূর্ণাঙ্গ অংশগ্রহণের আশা করছে টিম ম্যানেজমেন্ট।

    ২৬ জনের দলে চমক সুমন রেজা। ফেডারেশন কাপে দারুণ খেলা আবাহনীর এই ফরোয়ার্ডকে দলে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা, আছেন মৌসুমজুড়ে ফর্মে থাকা আবাহনীর আরেক ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমও। তবে ভারতের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায়।

    ২৬ জনের প্রাথমিক দলে তিন গোলকিপার—মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। বসুন্ধরা কিংস থেকে আছেন ছয়জন—শেখ মোরছালিন, মজিবুর রহমান জনি, সাদ উদ্দিন, সোহেল রানা, তারিক কাজী ও রাকিব হোসেন।

    গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও ড্র করে হংকংয়ের সঙ্গে। তাতে এই চার দলেরই পয়েন্ট এখন সমান এক।

    বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

    গোলরক্ষক: মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসাইন, মেহেদি হাসান শ্রাবণ।

    ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ।

    মিডফিল্ডার: মো. হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সমিত সোম।

    ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা।

    আসন্ন দুটি ম্যাচ ঘিরে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে আগামী ৩০ মে। প্রস্তুতি ম্যাচ ও বাছাইপর্বের মূল ম্যাচে পারফর্ম করেই মূল একাদশে জায়গা করে নেওয়ার লক্ষ্য থাকবে প্রত্যেকের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ