বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি
  • "হজ ও ঈদুল আজহার চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের নির্দেশনা"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন পবিত্র হজ ও ঈদুল আজহার নির্ধারিত সময় ঘোষণার প্রস্তুতি হিসেবে সৌদি আরবের সর্বোচ্চ আদালত দেশজুড়ে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তার ভিত্তিতেই হজ ও ঈদের তারিখ নির্ধারিত হবে।

    রোববার (২৫ মে) এক বিবৃতিতে আদালত দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানায়, কেউ খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখলে যেন তা নিকটস্থ আদালতে গিয়ে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য দেন। এই প্রক্রিয়ার মাধ্যমে ধর্মীয় অনুশাসন অনুযায়ী গুরুত্বপূর্ণ দিনগুলোর সময় নির্ধারণ করা হবে।

    চাঁদ দেখার জন্য সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে সরকারি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে এবং জনগণকে এসব কমিটির সঙ্গে অংশ নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

    হজ শুরু হয় প্রতি বছর জিলহজ মাসের ৮ তারিখ এবং চলে ১৩ তারিখ পর্যন্ত। এবার যদি ২৭ মে চাঁদ দেখা যায়, তাহলে ১ জিলহজ হবে ২৮ মে এবং হজ পালিত হবে ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত। সেক্ষেত্রে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে শুক্রবার, ৬ জুন।

    যদি ২৭ মে চাঁদ দেখা না যায়, তাহলে জিলক্বদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ১ জিলহজ্ব শুরু হবে ২৯ মে থেকে। সে ক্ষেত্রে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে শনিবার, ৭ জুন।

    তবে জিলক্বদ মাস শেষে সৌদি সরকারের চাঁদ দেখার ঘোষণার ওপর চূড়ান্ত তারিখ নির্ভর করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ