বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • সাইবার হামলাকারীরা অনুসরণ করছে নতুন কৌশল: সফোস

    সাইবার হামলাকারীরা অনুসরণ করছে নতুন কৌশল: সফোস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি উত্তর কোরিয়ায় ভুয়া আইটি কর্মীদের চালানো সাইবার হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছে। এই সাইবার হামলাকারীদের "নিকেল ট্যাপেস্ট্রি" নামক অপারেশন সম্পর্কে অনুসন্ধান চালায় সফোস কাউন্টার থ্রেট ইউনিট (সিটিইউ)। এতে উঠে আসে এই সাইবার থ্রেটের ধরন এবং এর কৌশলের পরিবর্তন।চলতি বছরে ‘নিকেল ট্যাপেস্ট্রি’ অপারেশনে কিছু পরিবর্তন লক্ষ্য করেছে সফোস। এর মধ্যে রয়েছে–

    সাইবার আক্রমণের লক্ষ্যমাত্রা বৃদ্ধি: উত্তর কোরিয়ার এই সাইবার থ্রেট নিয়ে যুক্তরাষ্ট্রে সচেতনতা বৃদ্ধি করা হয়। তবে, বর্তমানে ইউরোপ ও জাপানের প্রতিষ্ঠানগুলো এর লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এই দেশগুলোতে বিভিন্ন জাতীয় পরিচয় দিয়ে ভুয়া আবেদনকারীরা সাইবার নিরাপত্তা খাতসহ আরও নানা ক্ষেত্রে চাকরি পাওয়ার চেষ্টা করছে।

    ডুয়াল থ্রেট: সাইবার হামলায় দেখা যায় যে ক্রমশ তথ্য চুরির হার বৃদ্ধি পাচ্ছে। আর এই চুরি করা তথ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোকে ব্ল্যাকমেইলের স্বীকার করা হচ্ছে। এভাবে একইসাথে দুই ধরনের সাইবার থ্রেটের ঝুঁকি বাড়ছে। 

    কৌশলে পরিবর্তন: এই সাইবার হামলাকারীরা এমন কিছু কৌশল অবলম্বন করছে যেন তাদের শনাক্ত না করা যায়। সিভি বা প্রোফাইলের জন্য এআই-জেনারেটেড কনটেন্ট, অত্যাধুনিক রিমোট অ্যাক্সেস টুলস এবং নিরাপত্তা এড়ানোর কৌশলের মতো আরও নানান উন্নত পদ্ধতিগুলো ব্যবহার করছে সাইবার আক্রমণকারীরা। এছাড়া, নারীদের পরিচয় বেশে প্রতারনা করার ঘটনাও বাড়ছে। 

    প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের ভুয়া আইটি কর্মীরা নিয়োগের পরে একটি সিস্টেমে একাধিক রিমোট মনিটরিং ও ম্যানেজমেন্ট (আরএমএম) টুলস ইনস্টল করে। স্ক্রিন শেয়ারিংয়ের জন্য দীর্ঘ সময় (৮ ঘণ্টার বেশি) জুম কলে থাকার পাশাপাশি অফিসের কম্পিউটারের বদলে ব্যক্তিগত কম্পিউটারের ব্যবহার করে। এ ধরনের সাইবার হামলা থেকে রক্ষা পেতে প্রতিষ্ঠানগুলোর জন্য সফোস কিছু পরামর্শ তুলে ধরেছে। এটি সম্পর্কে আরও জানতে পারবেন সফোসের ওয়েবসাইটে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ