বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • জেমিনাইয়ের সহায়তায় ৬০ দিনে ক্রোমের ১,০৭২ নিরাপত্তা ত্রুটি সমাধান করল গুগল

    জেমিনাইয়ের সহায়তায় ৬০ দিনে ক্রোমের ১,০৭২ নিরাপত্তা ত্রুটি সমাধান করল গুগল
    ছবি: এআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি জেমিনাই এবার ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের নিরাপত্তা জোরদারে বড় ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটির দাবি, মাত্র ৬০ দিনের মধ্যে জেমিনাইয়ের সহায়তায় ক্রোম ব্রাউজারের ১ হাজার ৭২টি নিরাপত্তা ত্রুটি শনাক্ত ও সমাধান করা হয়েছে।

    গত ৩০ জুলাই প্রকাশিত গুগলের এক ব্লগ পোস্টে জানানো হয়, ক্রোমের ভার্সন ১৪৯ ও ১৫০-এ এসব নিরাপত্তা সংশোধন যুক্ত করা হয়েছে। গুগলের ভাষ্য, মাত্র দুই মাসে সমাধান হওয়া ত্রুটির সংখ্যা আগের ২৩টি ক্রোম আপডেটে সমাধান করা মোট নিরাপত্তা সমস্যাকেও ছাড়িয়ে গেছে।

    এআই যেভাবে ত্রুটি খুঁজে বের করছে

    গুগল জানিয়েছে, জেমিনাই স্বয়ংক্রিয়ভাবে ক্রোমের সোর্স কোড বিশ্লেষণ করে সম্ভাব্য নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করতে পারে। শুধু ঝুঁকি চিহ্নিত করাই নয়, অনেক ক্ষেত্রে সংশোধনের জন্য প্রয়োজনীয় কোডের খসড়াও তৈরি করে দেয়। এতে সফটওয়্যার প্রকৌশলীরা আগের তুলনায় অনেক কম সময়ে নিরাপত্তা আপডেট প্রস্তুত করতে পারছেন।

    পুরোনো কোডেও মিলছে লুকিয়ে থাকা দুর্বলতা

    ক্রোমের নিরাপত্তা দলের তথ্য অনুযায়ী, জেমিনাই শুধু নতুন ত্রুটিই নয়, বহু বছর ধরে ব্যবহৃত পুরোনো কোডে থাকা এমন দুর্বলতাও শনাক্ত করছে, যা আগে নজরে আসেনি। অতীতের নিরাপত্তা ত্রুটি, সংশোধিত কোড এবং বাস্তব সাইবার হামলার তথ্য দিয়ে এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়ায় একই ধরনের ঝুঁকি আরও দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে।

    বদলাচ্ছে ক্রোমের আপডেট নীতি

    নিরাপত্তা ত্রুটির সংখ্যা দ্রুত বাড়তে থাকায় ক্রোমের আপডেট নীতিতেও পরিবর্তন আনছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে সপ্তাহে দুইবার নিরাপত্তা আপডেট প্রকাশের পরিকল্পনা রয়েছে। এর ফলে ত্রুটি শনাক্ত হওয়ার পর দ্রুত ব্যবহারকারীদের কাছে সংশোধন পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং সাইবার হামলার ঝুঁকিও কমবে।

    আরও নিরাপদ করতে নতুন উদ্যোগ

    গুগল জানিয়েছে, শুধু এআই-নির্ভর ত্রুটি শনাক্তকরণেই সীমাবদ্ধ থাকছে না তারা। ক্রোমকে আরও নিরাপদ করতে পুরোনো সি++ (C++) কোড ধাপে ধাপে রাস্ট (Rust)-এর মতো মেমোরি-নিরাপদ প্রোগ্রামিং ভাষায় রূপান্তর করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে ব্রাউজার রিস্টার্ট ছাড়াই কিছু নিরাপত্তা আপডেট পৌঁছে দেওয়ার প্রযুক্তিও উন্নয়ন করছে প্রতিষ্ঠানটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ