বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন?
  • রাজউকের প্লট দুর্নীতি:

    শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পূর্বাচল আবাসিক প্রকল্পে রাজউক প্রদত্ত প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

    বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

    অন্য ১৬ জন আসামির মধ্যে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, অবসরপ্রাপ্ত মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমেদ চৌধুরী, মো. নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

    মামলার এজাহারে বলা হয়, আসামিরা একে অপরের সঙ্গে যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠার ছয়টি প্লট, অর্থাৎ মোট ৬০ কাঠা জমি বরাদ্দ দেন ও গ্রহণ করেন। যা দুর্নীতির শামিল এবং দণ্ডযোগ্য অপরাধ। এই বরাদ্দের পেছনে অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করা হয়।

    দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্লট বরাদ্দ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধেও ধাপে ধাপে মামলা করা হবে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা প্রথম মামলা হিসেবে চিহ্নিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ