বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পানির ট্যাংক থেকে মহিলালীগের নেত্রী গ্রেফতার

    পানির ট্যাংক থেকে মহিলালীগের নেত্রী গ্রেফতার
    নাজনীন সরওয়ার কাবেরী/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ।

    বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১ টার দিকে চট্টগ্রাম মহানগরীর দেবপাহাড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

    পুলিশ জানায়, গোপন সূত্রে কাবেরীর অবস্থান নিশ্চিত হয়ে দেবপাহাড়ের একটি ভবনে অভিযান চালানো হয়। পুলিশের অভিযানের খবর পেয়ে কাবেরী ওই ভবনের ছাদে উঠে পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। পুলিশ পানির ট্যাংকের ভিতর থেকে তাকে বের করে আনে।

    সাবেক রাষ্ট্রদূত এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা ওসমান সরওয়ারের মেয়ে নাজনীন সরওয়ার কাবেরী সর্বশেষ কক্সবাজার–৩ আসন এবং কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি কক্সবাজার–৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং রামু উপজেলার সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের আপন বোন।


    নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নাজনীন সরওয়ার কাবেরীকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। কক্সবাজারে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


    ৫ আগস্টের সরকার পতনের পর কাবেরী আত্মগোপনে ছিলেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন