বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ইসরায়েলি হামলায় ১৫ লাখ ফিলিস্তিনি বাস্তুচুত

    ইসরায়েলি হামলায় ১৫ লাখ ফিলিস্তিনি বাস্তুচুত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ১৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময়ের মধ্যে আহত হয়েছেন আরও অন্তত ২৫০ জন। এই বিরতিহীন বোমা হামলায় গাজার অন্তত ৭০ শতাংশ বাড়ি-ঘর ধ্বংস হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে।

    রোববার ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইটে তোলা গাজা উপত্যকার ছবি বিশ্লেষণ এবং অন্যান্য রিমোট সেন্সিং পদ্ধতি ব্যবহার করে ৭০ শতাংশ বাড়ি-ঘর ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে।

    প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর গত তিন মাসে গাজায় অন্তত ২৯ হাজার বোমা ফেলেছে দখলদার ইসরায়েলি সেনারা। আর এসব ঘটনায় গাজাবাসীদের মধ্যে অন্তত ১৫ লাখ ফিলিস্তিনি বাস্তুচুত হয়ে পড়েছে।

    ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২১ হাজার ৬৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৫৬ হাজার ১৬৫ ফিলিস্তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন