শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • বড় নাশকতা ঠেকাতে নতুন ছকে নিরাপত্তা

    বড় নাশকতা ঠেকাতে নতুন ছকে নিরাপত্তা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নৌকা-স্বতন্ত্রদের সংঘাত নিয়ে যুগান্তরের প্রথম পাতার খবর, ‘বড় নাশকতা ঠেকাতে নতুন ছকে নিরাপত্তা’। প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচন সামনে রেখে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের সংঘাত দুশ্চিন্তা বাড়াচ্ছে। যা জনমনে ভীতি ছড়াচ্ছে।

    বৃহস্পতিবার ২১ ডিসেম্বর বিবিসি'র এক প্রতিবেদনে  এই তথ্য উঠে আসে।

    অন্যদিকে বিএনপির সঙ্গে সমমনা দলগুলোর দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে একের পর এক জ্বলছে নাশকতার আগুন। নতুন করে বিএনপির অসহযোগ আন্দোলনের ডাকে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

    আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার শুরু হতেই মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় নৌকা-স্বতন্ত্র সংঘাতে অর্ধশতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তার নতুন ছক তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    নাশকতা ঠেকাতে কেপিআইসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় পাহারা বসানো হচ্ছে। পুলিশ, র‌্যাব, আনসারের পাশাপাশি নিরাপত্তায় কাজ করছেন বিজিবি সদস্যরা। ২৯ ডিসেম্বর নামবে সেনাবাহিনী।

    কৌশলের পাশাপাশি প্রয়োজনে শক্তি প্রয়োগ করে সব ধরনের সংঘাত-সহিংসতা দমনে ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন