মঙ্গলবার, ১২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • দুর্নীতি-অনিয়মের অন্যতম হোতা ফায়ার সার্ভিসের শাহিন

    দুর্নীতি-অনিয়মের অন্যতম হোতা ফায়ার সার্ভিসের শাহিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একসময়ের বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের সক্রিয় ক্যাডার শাহিন আলম এখন ফায়ার সার্ভিসের আতংক। বর্তমান ফায়ার সার্ভিসের দুর্নীতি ও অনিয়মের সক্রিয় সিন্ডিকেটের অন্যতম হোতা হিসেবে সকলের নিকট পরিচিত শাহিন আলম।

    অথচ ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন এর স্নেহধন্য এই শাহীন আলম।

    মহাপরিচালকের ছাত্র ছায়ায় রাজধানীর পোস্তগোলা এর সিনিয়র এসও হিসেবে কর্মরত থেকে ফায়ার সার্ভিসের নিয়োগ ও বদলি বাণিজ্যের সিন্ডিকেটের কলকাটি নারেন তিনি। মহাপরিচালক ও তার ছোট ভাই নুর উদ্দিন আনিছের হয়ে সকল প্রকার অপকর্ম চালিয়ে যাচ্ছেন এই শাহিন। 

    বিএনপির ক্যাডার শাহিন আলম মহাপরিচালকের এতটাই প্রিয় ব্যক্তিত্ব যে অসংখ্য কর্মকর্তা–কর্মচারীর মাঝে বাছাই করে তাকে বিদেশ ভ্রমণের সুযোগ পর্যন্ত করে দিয়েছেন।

    এসব দুর্নীতি অনিয়ম আর অপকর্মের মাধ্যমে আয় বহির্ভূত অডেল সম্পদের মালিক তিনি। এসব অবৈধ অর্থের মাধ্যমে গাজীপুরে একাধিক প্লট ও বিলাসবহুল বসতবাড়ি গড়ে তুলেছেন। 

    এত এত অপকর্ম ও অনিয়মের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন ও ফায়ার সার্ভিসের সক্ষমতার যে মাইলফলক স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব অর্জনকে কলঙ্কিত করাই তার একমাত্র উদ্দেশ্য। বিএনপি জামাতের সক্রিয় ক্যাডার হিসেবে প্রধানমন্ত্রী উন্নয়ন ও ফায়ার সার্ভিসের সক্ষমতার কলঙ্কিত করা শাহীন আলমকে কোন প্রকার শাস্তির আওতায় না এনে বর্তমান মহাপরিচালক পুরস্কার হিসেবে তার কাছে টেনে নিয়েছেন। 

    বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিসের অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান।

    ফায়ার সার্ভিসের অধিকাংশ দেশপ্রেমিক এবং নিষ্ঠাবান কর্মকর্তা-কর্মচারীরা শাহিন আলমের মতো দুর্নীতিবাজ বিএনপি-জামাতের সক্রিয় ক্যাডারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন