শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে থাকছেন না টোকিওর রাষ্ট্রদূত দাউদ আলী ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা ঠেকাতে ৭০ হাজার পুলিশ মোতায়েন ইজতেমা ময়দান ব্যবহারে সাদপন্থিদের নিষেধাজ্ঞা বহাল রাখার দাবি হেফাজতের রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ এআই প্রশিক্ষণে সরাসরি ইন্টারনেট ব্যবহার বন্ধ করছে ওপেনএআই ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪টি বই গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে বাতিল হতে পারে ভিসা: মার্কিন দূতাবাস সাইফকে ‘কুল স্বামী’ বললেন কারিনা, জবাবে যা বললেন অভিনেতা
  • এআই প্রশিক্ষণে সরাসরি ইন্টারনেট ব্যবহার বন্ধ করছে ওপেনএআই

    এআই প্রশিক্ষণে সরাসরি ইন্টারনেট ব্যবহার বন্ধ করছে ওপেনএআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণের সময় সরাসরি ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে সংরক্ষিত ওয়েব কনটেন্ট ও কৃত্রিমভাবে তৈরি ইন্টারনেট পরিবেশ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির মতে, প্রশিক্ষণের সময় শক্তিশালী এআই মডেলকে সরাসরি ইন্টারনেটে প্রবেশের সুযোগ দিলে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।

    প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার নতুন এ নীতির কথা জানিয়েছে ওপেনএআই। এর প্রায় দুই সপ্তাহ আগে একই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেয় আরেক এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটি তাদের নতুন ও অধিক সক্ষম কয়েকটি মডেলের সরাসরি ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে।

    ওপেনএআইয়ের মতে, বর্তমান এআই নিরাপত্তা গবেষণা, পর্যবেক্ষণব্যবস্থা এবং ইন্টারনেট অবকাঠামোর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শক্তিশালী মডেল প্রশিক্ষণের সময় সরাসরি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখাই দায়িত্বশীল পদ্ধতি।

    প্রতিবেদন অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর ওপেনএআইয়ের একটি শক্তিশালী এআই মডেল সিস্টেমের কনফিগারেশনে থাকা ত্রুটির সুযোগ নিয়ে ইন্টারনেটে প্রবেশ করতে সক্ষম হয়। এ ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা উন্নত করা ও পরীক্ষা চালানোর জন্য ওই মাসের বাকি সময়ের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত রাখে প্রতিষ্ঠানটি।

    এআই প্রশিক্ষণের পরিবেশকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার বিষয়টি নিয়ে প্রযুক্তি খাতে আগে থেকেই আলোচনা রয়েছে। তবে গবেষকদের মতে, এমন পরিবেশ তৈরি করা বেশ জটিল ও ব্যয়বহুল। ওপেনএআইয়ের এক নিরাপত্তা প্রকৌশলীও এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, এআই প্রশিক্ষণের পরিবেশে বিভিন্ন ধরনের উপকরণ ও সেবার প্রয়োজন হয়। হাজারো গবেষক এসব পরিবেশ তৈরি, পরিবর্তন ও পরীক্ষা করেন। তাই শুধু মডেলকে বিচ্ছিন্ন পরিবেশে রাখলেই সব ধরনের নিরাপত্তাঝুঁকি দূর করা সম্ভব নয়।

    নতুন ব্যবস্থায় সরাসরি ইন্টারনেটে প্রবেশের সুযোগ ছাড়াই এআই মডেলকে প্রশিক্ষণ দিতে বিপুল পরিমাণ সূচিবদ্ধ ও সংরক্ষিত ওয়েব কনটেন্ট তৈরি করেছে ওপেনএআই। মডেলগুলো এসব কনটেন্ট ব্যবহার করে প্রশিক্ষণ নিতে পারবে। তবে এ প্রক্রিয়ায় বাইরের কোনো ব্যবস্থা বা সিস্টেমে সরাসরি প্রভাব ফেলার সুযোগ থাকবে না।

    এ ছাড়া নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে মডেলগুলো প্রশিক্ষণ পরিবেশের বাইরে যাওয়ার চেষ্টা করলে কী ধরনের দুর্বলতা তৈরি হতে পারে, তা যাচাই করতেও বিভিন্ন পরীক্ষা চালিয়েছে প্রতিষ্ঠানটি।

    তবে সরাসরি ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে সংরক্ষিত কনটেন্টের মাধ্যমে প্রশিক্ষণ দিলে মডেলগুলো আগের মতো বা একই মাত্রার সক্ষমতা অর্জন করতে পারবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

    ওপেনএআই ও অ্যানথ্রপিকের সাম্প্রতিক পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে, অধিক সক্ষম এআই মডেলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ পরিবেশের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দিকে এগোচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন