যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে বাতিল হতে পারে ভিসা: মার্কিন দূতাবাস

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেউ গ্রেপ্তার হলে তার ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে তাকে দেশটি থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার অযোগ্য ঘোষণা করার ঝুঁকিও রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ সতর্কতার কথা জানিয়েছে।
বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল হতে পারে। এ ছাড়া তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হতে পারে এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন