শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুই দিনের ব্যবধানে কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২১৫৮ টাকা সালাহউদ্দিন-মঈন খানের ওপর বাড়ল সংসদীয় দায়িত্ব আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী বাব আল-মান্দেবে হুথিদের অগ্রগতি, সৌদি আরব ঘিরে বাড়ছে নতুন উদ্বেগ পাকিস্তানের টেস্ট পরিকল্পনা নিয়ে প্রশ্ন, ‘অসম্মান করছে ক্রিকেটকে’ হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল নিক্ষেপের অভিযোগে আটক ২ ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘হরমুজ প্রণালির নাম হওয়া উচিত ট্রাম্প প্রণালি’: মার্কিন প্রেসিডেন্ট ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদন বেড়েছে ১৩ শতাংশ
  • হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

    হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে।’

    শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    পরিদর্শনের সময় সরকারি ব্যবস্থাপনায় রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানোর অভিযোগের সত্যতা পান স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার কাগজপত্র ও বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে অভিযোগ শুনে এখানে এসেছি, সেটা শতভাগ সত্যি। ডেঙ্গু শনাক্তের জন্য সরকারি হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও বাইরের ডায়াগনস্টিক সেন্টারের লোকজন এসে রোগীদের রক্ত সংগ্রহ করে নিয়ে যাওয়ার প্রমাণ পেয়েছি।’

    তিনি আরও বলেন, ‘এখানে পরীক্ষার সুবিধা রয়েছে। এরপরও বাইরে থেকে লোক এসে এখান থেকে রক্ত নিয়ে যায়। এরা কি অন্ধ? ডাক্তার আছে, চোখে দেখবে না?’

    সরকারি হাসপাতালে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর পরও বাইরের লোকজন কীভাবে হাসপাতাল থেকে রোগীদের নমুনা সংগ্রহ করছে, তা খতিয়ে দেখা হবে। এর সঙ্গে কারা জড়িত, তাদেরও শনাক্ত করা হবে বলে জানান তিনি।

    এদিকে হাসপাতাল পরিদর্শনের সময় রোগী ও স্বজনরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিভিন্ন ভোগান্তির কথা তুলে ধরেন। বিশেষ করে লিফট নিয়মিত চালু না থাকা এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগী ও স্বজনদের একাধিক তলায় ছোটাছুটি করতে হওয়ার অভিযোগ করেন তারা।

    পরিদর্শন শেষে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। রোগীর সংখ্যা বাড়লে চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতাও বাড়ানো হবে।

    ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও অন্যান্য প্রতিরোধমূলক অভিযান জোরদার করার কথাও জানান তিনি।

    স্বাস্থ্য খাতে অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে সরেজমিন পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন