রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

২৪ ঘণ্টায় রাজধানীতে ৫১১ জনকে গ্রেপ্তার করল ডিএমপি

২৪ ঘণ্টায় রাজধানীতে ৫১১ জনকে গ্রেপ্তার করল ডিএমপি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগ থেকে ৩৩, ওয়ারী থেকে ৫১, মতিঝিল থেকে ৬২, তেজগাঁও থেকে ৭২, মিরপুর থেকে ১২৬, গুলশান থেকে ৫০, উত্তরা থেকে ৬৭ এবং গোয়েন্দা বিভাগ থেকে ১১ জন রয়েছেন।

অভিযানের সময় পুলিশের সদস্যরা দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেন। পাশাপাশি ১ হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন এবং চার বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

এ ছাড়া অভিযানে একটি কম্পিউটার, ছয়টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড এবং সাতটি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন