রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অনুকূল পরিবেশ ছাড়া দিল্লি যাবেন না তারেক রহমান ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫১১ জনকে গ্রেপ্তার করল ডিএমপি নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার সময়সূচিতে পরিবর্তন রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুল ও অলি, দুজনের মনোনয়নই বৈধ গ্যাসের চাপ কমে গাজীপুরের কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে ৪০ শতাংশ মূলধন বাড়াতে ৩০০ কোটি টাকার বন্ড ছাড়ছে ঢাকা ব্যাংক অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম টেস্ট জয়ের রেকর্ড বাংলাদেশের বিশ্বের বৃহৎ মানবসৃষ্ট হ্রদে ফেরিডুবি, নিহত ৭২ সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা ভ্যাকসিন ও বায়োসিমিলার উৎপাদনে স্বনির্ভর হতে জাতীয় কৌশল করবে সরকার
  • রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুল ও অলি, দুজনের মনোনয়নই বৈধ

    রাষ্ট্রপতি নির্বাচনে ফখরুল ও অলি, দুজনের মনোনয়নই বৈধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই শেষে দুই প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করেন।

    এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপি ও সমমনা দলগুলোর সমর্থনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা আসে। অন্যদিকে ১১ দলীয় জোটের সমর্থনে কর্নেল অলি আহমদ রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    মনোনয়নপত্র যাচাইয়ের পর ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন জানান, অলি আহমদের মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি। ফলে তিনি নির্ধারিত নির্বাচনের জন্য বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন।

    তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনে একটি মনোনয়নপত্র বৈধ হলে একই প্রার্থীর অন্য কোনো মনোনয়নপত্র থাকলে তা আলাদাভাবে যাচাইয়ের প্রয়োজন পড়ে না। অলি আহমদের প্রার্থিতা প্রত্যাহারের সম্ভাবনাও নেই বলে তিনি জানান।

    কর্নেল অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির এবং সমর্থক ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আল-আমিন।

    অলি আহমদের পক্ষে ১১ দলীয় ঐক্য নির্বাচনে অংশ নেবে বলেও জানান আব্দুল বাতেন। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের মতামত প্রকাশের সুযোগ বাড়াতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

    নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে।

    দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি সামনে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন