রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে তিনি পাকুন্দিয়ায় পৌঁছান।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই পাকুন্দিয়ার বিভিন্ন সড়কের দুই পাশে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। তাকে একনজর দেখতে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে সড়কের পাশে অবস্থান নেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অপেক্ষা করতে দেখা যায়।

সফরসূচি অনুযায়ী, রোববার বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ কর্মসূচি ঘিরে সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও কর্মসূচির আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন