বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল সিজেপির আন্দোলনে অচল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • রাজধানীতে আবারও গ্রেপ্তার রিজেন্ট সাহেদ

    রাজধানীতে আবারও গ্রেপ্তার রিজেন্ট সাহেদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলার পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

    সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

    পুলিশ সূত্রে জানা গেছে, সাহেদ করিমের বিরুদ্ধে আদালত থেকে জারি করা একটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পল্লবী থানার অনুরোধে ক্যান্টনমেন্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

    পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

    এর আগে ২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ সাহেদ করিমকে তিন বছরের কারাদণ্ড দেন।

    করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় র‍্যাবের অভিযানে ভুয়া করোনা পরীক্ষার সনদ দেওয়া, করোনা চিকিৎসার নামে অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসে। ঘটনার পর আত্মগোপনে গেলেও পরবর্তীতে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার নতুন মামলার পরোয়ানার ভিত্তিতে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন