রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছে মানুষ: প্রধানমন্ত্রী সেলফির অজুহাতে এক বছরের মেয়েকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ ‘আমির হামজার ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদ’ কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের বিচ্ছেদে এত টাকা! সাবেক স্ত্রীকে ৮ হাজার কোটি দেওয়ার নির্দেশ ‘বিএনপি ৩১ দফা দেয়, বাস্তবায়ন করে ৩২ দফা পর্যন্ত’: স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব বাচ্চুর স্মরণে এ সময়ের শিল্পীদের কণ্ঠে ২০ গান স্বাধীনতা দিবসে ককরোচ পার্টির ইনস্টাগ্রাম উধাও বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা প্রবেশের তথ্য ‘সঠিক নয়’: মিয়ানমার
  • ‘আমির হামজার ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদ’

    ‘আমির হামজার ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদ’
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে আমির হামজার গাড়িবহরে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালানো হয়েছে।

    রোববার (১৬ আগস্ট) সকালে দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এ অভিযোগ করেন।

    বিবৃতিতে তিনি বলেন, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থায় আমির হামজার গাড়িবহরে হামলা হয়। তার অভিযোগ, গণঅধিকার পরিষদের কর্মী-সমর্থকেরা হকিস্টিক ও ইটপাটকেল দিয়ে গাড়িবহরে হামলা চালান।

    মিয়া গোলাম পরওয়ারের দাবি, হামলায় আমির হামজা, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন আহত হয়েছেন। তিনি বলেন, পুলিশের উপস্থিতিতে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও বহিঃপ্রকাশ।

    জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, আমির হামজা এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। এরপরও ঘটনাস্থলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

    তার ভাষ্য, পুলিশ প্রশাসন সময়মতো সতর্ক ও কার্যকর পদক্ষেপ নিলে হামলাকারীরা এমন ঘটনা ঘটানোর সুযোগ পেত না।

    বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

    এ ছাড়া কুষ্টিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের এই নেতা।

    তবে হামলার বিষয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন