বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল সিজেপির আন্দোলনে অচল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

    সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা জোরদারে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চুক্তি কার্যকর হলে আগামী ৩০ বছর সৌদির বেসামরিক পরমাণু কর্মসূচিতে প্রযুক্তি, যন্ত্রপাতি ও কারিগরি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

    চুক্তির আওতায় সৌদি আরব বেসামরিক খাতে পরমাণু শক্তির ব্যবহার সম্প্রসারণের সুযোগ পাবে। বিনিময়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য দেশটির পরমাণু খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং সৌদি আরব থেকে কয়েক হাজার কোটি ডলারের অর্থনৈতিক সুবিধা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

    রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তির খসড়া মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হবে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুমোদন পেলেই এটি কার্যকর হবে। খসড়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক পরমাণু সহযোগিতাবিষয়ক ‘১২৩ এগ্রিমেন্ট’-সংক্রান্ত নথিও কংগ্রেসে পাঠানো হবে।

    তবে চুক্তিটি নিয়ে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কারণ এতে প্রচলিত ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ শর্ত রাখা হয়নি। ফলে সৌদি আরব চাইলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানির পুনঃপ্রক্রিয়াকরণ কার্যক্রম পরিচালনা করতে পারবে।

    এ ছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর ‘অতিরিক্ত প্রটোকল’-ও চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এর পরিবর্তে পরমাণু কর্মসূচির নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দ্বিপাক্ষিকভাবে নির্ধারণ করবে বলে খসড়ায় উল্লেখ রয়েছে।

    বিশ্লেষকদের মতে, কঠোর আন্তর্জাতিক তদারকি ছাড়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়াতে পারে। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও ইঙ্গিত দিয়েছিলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তবে সৌদি আরবও একই পথে হাঁটার চেষ্টা করবে।

    বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিক পরমাণু কর্মসূচি ও সামরিক সক্ষমতার মধ্যে পার্থক্য নিশ্চিত করতে আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড কার্যকর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


    সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স, ইন্ডিয়া টুডে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন