বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মোদীর বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান, পদত্যাগের দাবি

    মোদীর বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান, পদত্যাগের দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিল্লিতে সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশি অভিযানের প্রতিবাদে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে কংগ্রেস। কর্মসূচিতে নেতৃত্ব দেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন কংগ্রেস নেত্রী ও ওয়ানাডের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী এবং দলের কেন্দ্রীয় নেতারা।

    মঙ্গলবার দুপুরে তারা নয়াদিল্লির ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার মন্ত্রী জিতেন্দ্র সিংকে ঘটনাস্থলে পাঠায়। তিনি রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করেন। একই সময়ে পুলিশ বিক্ষোভকারীদের কর্মসূচি শেষ করার আহ্বান জানায় এবং প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ বিপন্ন করার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

    কংগ্রেসের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রাহুল গান্ধী বিক্ষোভকারীদের মধ্যে প্লাস্টিকের জিপ-টাই বিতরণ করছেন। পরে তারা নিজেদের হাত একসঙ্গে বেঁধে নেন, যাতে পুলিশ সহজে তাদের সরিয়ে নিতে না পারে।

    অন্যদিকে, আরও বিক্ষোভকারী যাতে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যেতে না পারেন, সেজন্য আশপাশের বিভিন্ন সড়কে অতিরিক্ত ব্যারিকেড স্থাপন করে পুলিশ।

    কংগ্রেসের সংসদ সদস্য সৈয়দ নাসির হুসেইন বলেন, তাদের দাবি স্পষ্ট—পুলিশি ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

    এর আগে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে পুলিশি অভিযানে আহত আন্দোলনকারীদের খোঁজ নেন।

    উল্লেখ্য, সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার কার্যকর ব্যবস্থা নেয়নি। মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ আহত হন।


    সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন