বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত আরও এক মার্কিন সেনা

    ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত আরও এক মার্কিন সেনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানের একটি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে যুক্তরাষ্ট্রের আরও এক সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন সেনা। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

    আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোন নিরাপদে নিষ্ক্রিয় করার সময় সেটি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত সেনার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

    সেন্টকম জানিয়েছে, ঘটনাটি ঘটে ১৮ জুলাই। বিস্ফোরণের পর আহত সেনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ এই মৃত্যুর ফলে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

    এর আগে জর্ডানে ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হন। রোববার সেন্টকম জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা চলছে।

    বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা এবং সাম্প্রতিক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দুই পক্ষের সংঘাত আরও তীব্র হয়েছে। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে।

    এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের সিরিক ও শাদেগান এলাকায় হামলা চালিয়েছে। একই সঙ্গে দারখোভিনে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, হামলার ঘটনাগুলো তারা পর্যবেক্ষণ ও তদন্ত করছে।

    অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, সর্বশেষ হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। কুয়েত জানিয়েছে, একটি পানি পরিশোধন কেন্দ্রে হামলার ফলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    এ ছাড়া বাহরাইন জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা একটি ইরানি হামলা প্রতিহত করা হয়েছে। জর্ডানের সামরিক বাহিনীও তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। সংঘাতের জেরে পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন