রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস

    সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

    মঙ্গলবার (২১ জুলাই) নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

    সারজিস আলম অভিযোগ করেন, বিভিন্ন সরকারি দপ্তরে টেন্ডার ও প্রশাসনিক কার্যক্রমে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে। তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক নেতাদের ওপর যে নিপীড়ন চালানো হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানেও অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। তার ভাষায়, জনগণ নির্বাচনের পাশাপাশি গণভোট, জুলাই সনদ ও সংস্কারের পক্ষেও রায় দিয়েছে। তাই গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে বিএনপিকে রাজনৈতিকভাবে এর মূল্য দিতে হবে।

    সারজিস আলম বলেন, সংস্কারকে অবৈধ বলা হলে একই প্রক্রিয়ায় গঠিত সরকার নিয়েও প্রশ্ন ওঠে। তিনি বিএনপি নেতৃত্বের প্রতি গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

    সরকারের উন্নয়ন প্রকল্প নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম যেন শুধু একটি দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের সব জনগণের কল্যাণে পরিচালিত হয়।

    এনসিপির এই নেতা আরও বলেন, বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার প্রতীক। বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

    পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ দলের অন্যান্য নেতারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন