বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাংবাদিক এইচ আর শফিক গ্রেফতার, মুক্তির দাবিতে নিন্দার ঝড় সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: সারজিস বাজুসের নতুন মূল্যতালিকা, সোনা-রুপার গহনার দাম বাড়ল সিজেপির আন্দোলনে অচল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশ-চীন বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগে গুরুত্ব ইউপি চেয়ারম্যান পদে স্নাতক যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া সৌদির সঙ্গে ৩০ বছরের পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
  • ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ

    ভিডিও ইস্যুতে উত্তাল শ্যামনগর, এমপি নজরুলের বিরুদ্ধে প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    বুধবার (২২ জুলাই) দুপুরে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে শ্যামনগর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।

    বিক্ষোভকারীদের হাতে সংসদ সদস্যের ছবি ও প্রতীকী ঝাড়ু দেখা যায়। এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহির দাবি জানান।

    সমাবেশে বক্তব্য দেওয়া কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা রক্ষায় ঘটনার সত্যতা উদঘাটন জরুরি।

    উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।

    পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, নির্বাচনের পর একের পর এক বিতর্ক সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

    নাগরিক নেতা অধ্যাপক আবু সাইদ বলেন, জনপ্রতিনিধিদের প্রতি মানুষের যে আস্থা থাকে, তা অক্ষুণ্ন রাখতে অভিযোগের স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা প্রয়োজন।

    অন্যদিকে নাগরিক নেতা আশেক ই এলাহি মুন্না বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় শ্যামনগরের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং সরকারের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

    কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহি মুন্না, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুল আলম, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

    বিক্ষোভ চলাকালে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

    এদিকে, সমাবেশে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন