বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, এফ-১৫ বিধ্বস্ত

    মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, এফ-১৫ বিধ্বস্ত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জর্ডানের ভূখণ্ডে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে সফল বিমান হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

    মঙ্গলবার (২১ জুলাই) আইআরজিসির কেন্দ্রীয় কমান্ড থেকে প্রকাশিত এক সামরিক বিবৃতিতে এ দাবি করা হয়।

    বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস বা আকাশ প্রতিরক্ষা শাখা একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় যুক্তরাষ্ট্রের একটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা এবং সুরক্ষিত স্থানে থাকা একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা।

    ইরানি বাহিনীর দাবি, এই অভিযানের প্রধান লক্ষ্য ছিল ওই অঞ্চলে মার্কিন রাডার কাভারেজ ও নজরদারি সক্ষমতা দুর্বল করা। তাদের ভাষ্য অনুযায়ী, এর ফলে ভবিষ্যতে ওই এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনার সক্ষমতা বাড়বে।

    তবে আইআরজিসির এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

    মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন