বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বিক্ষোভে অচল দিল্লি, মেট্রো স্টেশন ও ইন্টারনেট বন্ধ

    বিক্ষোভে অচল দিল্লি, মেট্রো স্টেশন ও ইন্টারনেট বন্ধ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের রাজধানী দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই বিক্ষোভকারীদের মিছিল ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এতে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন।

    সোমবার (২০ জুলাই) রাজধানীর জন্তর মন্তর এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন। মূলত মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জাতীয় পরীক্ষা নীট (NEET)-এ অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পথে স্থাপিত ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে সতর্কবার্তা দেয়। পরে টিয়ার গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে।

    নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঠেকাতে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়।

    এদিকে কর্মসূচির আয়োজক সংগঠন তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, ‘কিছু জায়গায় বাধার মুখে পড়লেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যান। শান্তি ও গণতান্ত্রিক উপায়েই আমরা আমাদের দাবি আদায় করতে চাই।’

    এর আগে রোববার দিল্লি পুলিশ এই কর্মসূচির অনুমতি না দিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বড় ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে। একই সঙ্গে জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    পুলিশের বিবৃতিতে বলা হয়, পাঁচ বা তার বেশি মানুষের মিছিল, সমাবেশ বা বিক্ষোভ নিষিদ্ধ থাকলেও জন্তর মন্তরের নির্ধারিত স্থানে পূর্বানুমতি সাপেক্ষে কর্মসূচি আয়োজন করা যাবে। পাশাপাশি জনশৃঙ্খলা বজায় রাখতে নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়।

    বন্ধ রাখা হয় পাঁচটি মেট্রো স্টেশন

    নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর ব্যস্ত পাঁচটি স্টেশন—রাজীব চৌক, জনপথ, প্যাটেল চৌক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবা তীর্থ—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়।

    এর ফলে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে রাজীব চৌক মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান গেট বন্ধ থাকায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে এবং বিকল্প পথে গন্তব্যে যেতে দেখা যায়।

    দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন