বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করায় জনভোগান্তি বাড়ছে: জামায়াত আমির কিশোর গ্যাংয়ের কথিত নেতা ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪ দ্বিতীয়বার পাসপোর্ট হারালে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা বাস পুড়িয়ে ভয় দেখানো যাবে না, হুঁশিয়ারি প্রতিমন্ত্রী ইয়াসেরের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে লেবার পার্টির ১০ দফা দাবি জাতিসংঘে ভাষণে যেসব মিথ্যা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প হেলিকপ্টার দুর্ঘটনায় ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু, শোকাহত নেইমার ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ আদালত অবমাননার মামলায় আওয়ামীপন্থি দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর রাজারবাগে ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির মোবাইল কোর্ট, জরিমানা
  • ডেঙ্গু পরিস্থিতি অবনতি: মৃত্যু ২, নতুন রোগী ৫৬৫

    ডেঙ্গু পরিস্থিতি অবনতি: মৃত্যু ২, নতুন রোগী ৫৬৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৬৫ জন রোগী দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন, খুলনা বিভাগে ৪৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৩ ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

    ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে সারা দেশে ৫৭৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে চলতি বছর সুস্থ হয়ে মোট বাড়ি ফিরেছেন ৯৩ হাজার ১৯৬ জন।

    ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫ হাজার ৫৭৭ জন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৮৬ জনের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন