বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj

সম্পর্ক নীরবে ভাঙার ৫টি সাধারণ ভুল

সম্পর্ক নীরবে ভাঙার ৫টি সাধারণ ভুল
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্যস্ত জীবনযাত্রা ও আধুনিক ডেটিং সংস্কৃতির কারণে সম্পর্কের ধরন বদলে গেছে। অনেক সময় ভালোবাসা শেষ না হলেও ছোট ছোট ভুল ও মানসিক দূরত্ব ধীরে ধীরে সম্পর্ককে দুর্বল করে দেয় বলে মত দিয়েছেন সম্পর্ক বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ অভ্যাস সম্পর্কে অজান্তেই দূরত্ব তৈরি করে। নিচে এমন পাঁচটি ভুল তুলে ধরা হলো—

প্রথমত, ঝগড়ার পর যোগাযোগ বন্ধ করে দেওয়া বা মেসেজ না দেওয়া সম্পর্কের মধ্যে অহমিকা তৈরি করে, যা দূরত্ব বাড়ায়। দ্বিতীয়ত, তর্কের সময় চিৎকার বা কটু কথা ব্যবহার করলে সমস্যার সমাধানের বদলে তিক্ততা বাড়ে।

তৃতীয়ত, রাগ প্রকাশে দীর্ঘ মেসেজ পাঠানো অনেক সময় ভুল বোঝাবুঝির জন্ম দেয়, কারণ এতে সঠিক আবেগ বোঝানো যায় না। চতুর্থত, বর্তমান সমস্যার সময় পুরনো ভুল টেনে আনা ঝগড়াকে আরও জটিল করে তোলে এবং সমাধান কঠিন হয়ে পড়ে।

পঞ্চমত, সঙ্গীর মন না বললেও সব কিছু বুঝে নেবে—এমন ধারণা করা বা নীরবতা দিয়ে চাপ সৃষ্টি করা সম্পর্কের জন্য ক্ষতিকর।

বিশেষজ্ঞরা বলছেন, একটি সুস্থ সম্পর্কের জন্য প্রয়োজন খোলামেলা যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া এবং সমস্যার সময় শান্তভাবে সমাধানের মানসিকতা। ভালোবাসাকে টিকিয়ে রাখতে আবেগের পাশাপাশি আস্থা ও সম্মানও সমান গুরুত্বপূর্ণ।


সূত্র: হিন্দুস্তান টাইমস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন