বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড সরকারি ভাতা কাঠামোতে পরিবর্তন, নতুন পরিপত্র প্রকাশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মালয়েশিয়া সফর শেষে সরাসরি চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী চাপের মধ্যেও কেন চুক্তিকে বিজয় হিসেবে দেখছে ইরান জি৭ সম্মেলনে মোদি–মেলোনির ‘মেলোডি’ রসিকতা, ইনস্টাগ্রাম জুটি নিয়ে হাস্যরস চট্টগ্রামে হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে: HRW শিক্ষার্থী ব্যাংক হিসাবে শীর্ষে ইসলামী ব্যাংক, দ্রুত বাড়ছে হিসাব ও আমানত
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

    অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে লক্ষ্য সিরিজ জয়। সেই লক্ষ্যে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফলে ম্যাচের শুরুতে ফিল্ডিং করবে অস্ট্রেলিয়া।

    বুধবার (১৭ জুন) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

    এই ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। চোটের কারণে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস এই ম্যাচে মাঠে নামতে পারেননি।

    ওয়ানডে সিরিজে দাপট দেখিয়ে জয়ের পর টি-টোয়েন্টিতেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ দল। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জয়ের নজির রয়েছে টাইগারদের।

    তবে চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হওয়ায় এই ম্যাচে বড় স্কোরের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ওয়ানডে সিরিজে ভালো করা বাংলাদেশের পেস আক্রমণ টি-টোয়েন্টিতে কতটা কার্যকর হতে পারে, সেটিই এখন দেখার বিষয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন