বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তারল্য সংকটে ইসলামী ব্যাংক, সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড সরকারি ভাতা কাঠামোতে পরিবর্তন, নতুন পরিপত্র প্রকাশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মালয়েশিয়া সফর শেষে সরাসরি চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী চাপের মধ্যেও কেন চুক্তিকে বিজয় হিসেবে দেখছে ইরান জি৭ সম্মেলনে মোদি–মেলোনির ‘মেলোডি’ রসিকতা, ইনস্টাগ্রাম জুটি নিয়ে হাস্যরস চট্টগ্রামে হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে: HRW
  • স্নায়ুর জটিলতায় অসুস্থ সোনু নিগম, চিকিৎসাধীন গায়ক

    স্নায়ুর জটিলতায় অসুস্থ সোনু নিগম, চিকিৎসাধীন গায়ক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম। গত কয়েক দিন ধরে তিনি স্নায়ুর সমস্যায় ভুগছেন, যা বেশ যন্ত্রণাদায়ক বলে জানিয়েছেন তিনি।

    জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যে তিনি এমআরআই ও সিটি স্ক্যানসহ একাধিক পরীক্ষা করিয়েছেন। পাশাপাশি তাঁকে শক্তিশালী ওষুধ সেবন করতে হচ্ছে, যার প্রভাব পড়ছে তাঁর কণ্ঠেও।

    সোনু নিগম সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানান। তিনি বলেন, “আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে, খুব যন্ত্রণা হচ্ছে। এক সপ্তাহ ধরে এমআরআই আর সিটি স্ক্যান করাচ্ছি, অনেক ওষুধও খাচ্ছি।”

    তিনি আরও জানান, কাঁধে ব্যান্ডেজ নিয়েই চিকিৎসা চলছে এবং তাঁকে নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হচ্ছে। চিকিৎসার অংশ হিসেবে একাধিক স্ক্যান, ওষুধপত্র ও ফিজিওথেরাপি চলছে।

    ফিজিওথেরাপির সময়ও তীব্র ব্যথা অনুভব করছেন এই গায়ক। তিনি বলেন, “ফিজিওথেরাপি খুব যন্ত্রণাদায়ক ছিল। এখন ব্যথা কমানোর ওষুধ খাচ্ছি, যার কারণে আমার গলাও কিছুটা ভারী লাগছে।”

    চিকিৎসকদের দেওয়া পেশি শিথিলকারী ওষুধের কারণে তাঁর কণ্ঠে প্রভাব পড়েছে বলেও জানিয়েছেন তিনি। ফলে আসন্ন লাইভ পারফরম্যান্স নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।

    শারীরিক অসুস্থতা সত্ত্বেও নির্ধারিত অনুষ্ঠান বাতিল না করে মঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সোনু নিগম। চলতি মাসের শেষের দিকে মুম্বাইয়ে তাঁর একটি শো রয়েছে।

    এর আগে একবার শিরদাঁড়ার চোট নিয়েও অসুস্থ অবস্থায় পারফর্ম করেছিলেন তিনি। এবারও অসুস্থতা সত্ত্বেও মঞ্চে ওঠার সিদ্ধান্তে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন