বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তারল্য সংকটে ইসলামী ব্যাংক, সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড সরকারি ভাতা কাঠামোতে পরিবর্তন, নতুন পরিপত্র প্রকাশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মালয়েশিয়া সফর শেষে সরাসরি চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী চাপের মধ্যেও কেন চুক্তিকে বিজয় হিসেবে দেখছে ইরান জি৭ সম্মেলনে মোদি–মেলোনির ‘মেলোডি’ রসিকতা, ইনস্টাগ্রাম জুটি নিয়ে হাস্যরস চট্টগ্রামে হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে: HRW
  • সরকারি ভাতা কাঠামোতে পরিবর্তন, নতুন পরিপত্র প্রকাশ

    সরকারি ভাতা কাঠামোতে পরিবর্তন, নতুন পরিপত্র প্রকাশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনলাইনে (জুম প্ল্যাটফর্ম) আয়োজিত সেমিনার ও কর্মশালা পরিচালনায় বিভিন্ন খাতে সম্মানির হার পুনর্নির্ধারণ করেছে সরকার। এ সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

    মঙ্গলবার (১৭ জুন) অর্থ বিভাগের প্রবিধি শাখা-২ থেকে জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।

    পরিপত্রে বলা হয়, সরকারের পরিচালন বাজেটের আওতায় অনলাইনে অনুষ্ঠিত সেমিনার ও কর্মশালার সম্মানি হার নতুন করে নির্ধারণ করা হয়েছে, যা জারির তারিখ থেকেই কার্যকর হবে।

    নতুন নির্দেশনা অনুযায়ী, মূল প্রবন্ধ উপস্থাপকের সম্মানি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। সেমিনার বা কর্মশালার সঞ্চালক পাবেন ৪ হাজার টাকা। একই হারে সর্বোচ্চ তিনজন আলোচককেও ৪ হাজার টাকা করে সম্মানি দেওয়া যাবে।

    এছাড়া র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালনকারীদের জন্য জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই খাতে সর্বোচ্চ দুইজনকে সম্মানি দেওয়া যাবে।

    অন্যদিকে সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক অংশগ্রহণকারীকে ১ হাজার টাকা করে সম্মানি প্রদানের বিধান রাখা হয়েছে।

    পরিপত্রে আরও উল্লেখ করা হয়, ২০২১ সালের ২৫ আগস্ট জারি করা অর্থ বিভাগের পূর্ববর্তী পরিপত্র (স্মারক নম্বর ২২৯) বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে নতুন হার অনুযায়ী অনলাইন সেমিনার ও কর্মশালার সম্মানি প্রদান করা হবে।

    সরকারি কর্মকর্তারা জানান, অনলাইনভিত্তিক সভা, প্রশিক্ষণ ও নীতিনির্ধারণী আলোচনার সংখ্যা বাড়ায় বর্তমান বাস্তবতা বিবেচনায় সম্মানির কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে। এতে অনলাইন জ্ঞান বিনিময় ও অংশগ্রহণ আরও উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন