শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিশ্বকাপের উন্মাদনায় একই শিবিরে অপু-বুবলী

    বিশ্বকাপের উন্মাদনায় একই শিবিরে অপু-বুবলী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিফা বিশ্বকাপ ঘিরে ফুটবল জ্বরে কাঁপছে বাংলাদেশ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতে সরব হয়েছেন। সেই তালিকায় এবার আলোচনায় এসেছেন ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী।

    ব্যক্তিগত জীবন ও বিভিন্ন ইস্যুতে প্রায়ই আলোচনায় থাকা এই দুই তারকা এবার এক হয়েছেন ফুটবলের ভালোবাসায়। দুজনেই প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

    এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, তিনি দীর্ঘদিন ধরেই ব্রাজিলের সমর্থক। তার মতে, ব্রাজিলের ফুটবলে রয়েছে আলাদা সৌন্দর্য ও শিল্পময়তা, যা তাকে সবসময় মুগ্ধ করে। তিনি বলেন, ব্রাজিলের খেলা দেখলেই ফুটবলকে একটি শিল্পরূপ হিসেবে অনুভব করা যায়।

    অপু বিশ্বাস ব্রাজিলের প্রতি সমর্থন জানালেও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির প্রশংসাও করেছেন। তার মতে, ফুটবল বিশ্বের অন্যতম সেরা ব্যক্তিত্ব মেসি, যাকে তিনি বিশেষভাবে সম্মান করেন।

    অন্যদিকে শবনম বুবলীও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন। ব্রাজিলের জার্সির একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’ পোস্টে তিনি নিজের শৈশবের ফুটবল স্মৃতির কথাও তুলে ধরেন এবং ব্রাজিলের কয়েকজন কিংবদন্তি ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানান।

    শোবিজ অঙ্গনে নানা কারণে আলোচিত এই দুই অভিনেত্রীকে সাধারণত ভিন্ন অবস্থানে দেখা গেলেও বিশ্বকাপের আবহে ব্রাজিলের সমর্থন তাদের একই কাতারে নিয়ে এসেছে। ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।

    তবে ব্রাজিল-সমর্থক অপু ও বুবলীর বিপরীতে ঢালিউড সুপারস্টার শাকিব খান কোন দলের সমর্থক, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ