দ্বিতীয় সন্তানের বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু ভাই’ চরিত্রে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা চাষী আলম আবারও পুত্র সন্তানের বাবা হয়েছেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ও দুই ছেলের সঙ্গে একটি আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করেন।
ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “শ্রেষ্ঠ নিয়ামত।” তার এই পোস্টে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভরে যায় কমেন্ট বক্স।
নেটিজেনরা দম্পতিকে অভিনন্দন জানিয়ে দোয়া ও শুভকামনা জানিয়েছেন। অনেকেই লিখেছেন, আল্লাহ যেন তাদের পরিবারকে সুখ ও শান্তিতে রাখেন।
চাষী আলম ২০২৩ সালের ২৫ আগস্ট তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। এর আগে ২০২৪ সালের ১০ জুলাই তাদের প্রথম পুত্র সন্তানের জন্ম হয়।
নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান চাষী আলম। সেই চরিত্রই তাকে দর্শকমহলে আলাদা পরিচিতি এনে দেয়। এরপর থেকে তিনি নিয়মিতভাবে নাটক ও ওটিটি মাধ্যমে কাজ করে যাচ্ছেন।