বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণমাধ্যম কমিশন গঠনে অগ্রসর হচ্ছে সরকার ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ভয়ংকর এল নিনোর সতর্কতা ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে শিক্ষাব্যবস্থার বড় সংস্কার: শিক্ষামন্ত্রী মুন্সিগঞ্জে পুলিশ গুলির ঘটনায় শ্যামলকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ উন্নয়ন বাধাগ্রস্ত করে অর্থ পাচার, সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রামে ১৩১ রানে অলআউট বাংলাদেশ
  • ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রামে ১৩১ রানে অলআউট বাংলাদেশ

    ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রামে ১৩১ রানে অলআউট বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে নতুন অধিনায়কের নেতৃত্বে প্রত্যাশা থাকলেও ব্যাট হাতে ব্যর্থতার চিত্রই দেখা গেল বাংলাদেশ দলে। ভালো শুরুর পরও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ।

    টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহীদ হৃদয়। ইনিংসের শুরুটা কিছুটা ইতিবাচক হলেও দ্রুতই ভেঙে যায় ওপেনিং জুটি। তানজিদ তামিম ১০ রান করে আউট হলে চাপ বাড়ে দলের ওপর।

    এরপর আরেক ওপেনার সাইফ হাসানও ইনিংস বড় করতে পারেননি। মাত্র ২০ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরপর দুই উইকেট পতনের পর অধিনায়ক হৃদয় মাঠে নামলেও তিনিও বেশি দূর যেতে পারেননি, ৮ রানে আউট হন অ্যাডাম জাম্পার গুগলিতে।

    মধ্যপর্বে সৌম্য সরকার ও অন্য ব্যাটাররাও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখেন। একে একে উইকেট হারিয়ে ৭৫ রানে ৫ উইকেট এবং পরে ১০০ রানের আগেই ৮ উইকেট হারায় বাংলাদেশ।

    অভিষিক্ত সাকলাইন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ১০ বলে ১০ রান করে আউট হন। পরে রিশাদও দ্রুত ফিরে গেলে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩১ রানে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ