বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • চীন–মিয়ানমার বৈঠকে নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা জোরদার গণমাধ্যম কমিশন গঠনে অগ্রসর হচ্ছে সরকার ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ভয়ংকর এল নিনোর সতর্কতা ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে শিক্ষাব্যবস্থার বড় সংস্কার: শিক্ষামন্ত্রী মুন্সিগঞ্জে পুলিশ গুলির ঘটনায় শ্যামলকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ উন্নয়ন বাধাগ্রস্ত করে অর্থ পাচার, সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী
  • মুন্সিগঞ্জে পুলিশ গুলির ঘটনায় শ্যামলকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

    মুন্সিগঞ্জে পুলিশ গুলির ঘটনায় শ্যামলকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুন্সিগঞ্জে পুলিশের টহল চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত শাহাদাত হোসেন শ্যামলের ঘটনায় তাকে ২ লাখ টাকা অন্তর্বর্তী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঘটনার জন্য কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে।

    বুধবার (১৭ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৩০ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ওই অন্তর্বর্তী ক্ষতিপূরণের অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আইনজীবী অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান। রিট আবেদনে বলা হয়, ২০১৯ সালের ১৪ মার্চ সিরাজদিখানের কামারকান্দা এলাকায় পুলিশ চেকপোস্টে থামার পরও শ্যামলের পায়ে গুলি করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও ট্রাফিক নির্দেশ অমান্যের অভিযোগে মামলা করা হয়।

    পরে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হলে আদালত এই অন্তর্বর্তী নির্দেশ দেন এবং পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে রুল জারি করেন।

    বর্তমানে আহত শ্যামল ঢাকার কেরানীগঞ্জে একটি ফ্রিজ মেরামতের দোকানে কাজ করছেন বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ