বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আগামীকাল থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কার্যক্রম

আগামীকাল থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কার্যক্রম
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আগে ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি ভিত্তিতে হামের টিকাদান কার্যক্রম চালু করা হয়। পরে ১২ এপ্রিল থেকে ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায়ও টিকাদান কার্যক্রম শুরু করে সরকার।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে ২১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। 

হঠাৎ করে হামের প্রকোপ বেড়ে যাওয়ার জন্য রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের মন্তব্য উঠেছে। একটি রাজনৈতিক বক্তব্যে বলা হয়, আগের সরকারের সময় শিশুদের টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে বর্তমান সরকারের জরুরি টিকাদান উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপক টিকাদান ও জনসচেতনতা ছাড়া হামের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। তাই দ্রুত সময়ের মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন