মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

মন্ত্রী হিসেবে নয়, হাজিদের সেবক হিসেবে সৌদিতে যাচ্ছি: ধর্মমন্ত্রী

মন্ত্রী হিসেবে নয়, হাজিদের সেবক হিসেবে সৌদিতে যাচ্ছি: ধর্মমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, তিনি সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, বরং হাজিদের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ‘হজ ফ্লাইট-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন শেষে বক্তব্য দিতে গিয়ে তিনি হজ ব্যবস্থাপনায় সেবামূলক মনোভাবের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী আরও জানান, এবারের হজ প্রস্তুতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগের তুলনায় ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়েছে, টিকিট ব্যবস্থা সহজ হয়েছে এবং হজযাত্রীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে।

এ সময় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মীদের প্রশংসা করে বলেন, তাদের নিরলস পরিশ্রমের কারণে এবারের হজযাত্রা আরও নির্বিঘ্ন হবে বলে আশা করা যাচ্ছে।

হজযাত্রীদের উদ্দেশে দোয়া কামনা করে ধর্মমন্ত্রী বলেন, তারা যেন নিরাপদে হজ সম্পন্ন করে সুস্থভাবে দেশে ফিরতে পারেন। পাশাপাশি তিনি সবাইকে সততা ও ন্যায়ের পথে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ