বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

রাজধানীর ১১ পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপে মিলবে জ্বালানি তেল

রাজধানীর ১১ পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপে মিলবে জ্বালানি তেল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এবং ডিজিটাল সেবা নিশ্চিত করতে ঢাকার ১১টি গুরুত্বপূর্ণ পেট্রোল পাম্পে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে এই পাম্পগুলোতে সব ধরনের মোটরযানকে অ্যাপের মাধ্যমে জ্বালানি সংগ্রহের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

যে ১১টি পাম্পে ‘ফুয়েল পাস’ সেবা মিলবে:
পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে নিচের পাম্পগুলোকে নির্বাচিত করা হয়েছে:

শ্যামলী: করিম এন্ড সন্স।

মিরপুর: ইস্টার্ন এন্টারপ্রাইজ (মিরপুর-১), মেসার্স রহমান ফিলিং স্টেশন (মিরপুর-১০), হামিদ ফিলিং স্টেশন এবং সুমাইয়া ফিলিং স্টেশন (কাজীপাড়া)।

তেজগাঁও: মেসার্স সাত্তার অ্যান্ড কোম্পানি (শিল্প এলাকা), মেসার্স করিম এন্ড ব্রাদার্স এবং বিআরবি ফিলিং স্টেশন।

উত্তরা: গাজীপুর ট্রেডার্স।

মহাখালী: মেসার্স রশিদ ফিলিং স্টেশন।

বাড্ডা: সেবা ফিলিং স্টেশন।

মোটরসাইকেলের জন্য বাধ্যতামূলক ৭টি পাম্প:
এর আগে গত ১৩ এপ্রিল থেকে রাজধানীর ৭টি পাম্পে মোটরসাইকেল চালকদের জন্য এই অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। পাম্পগুলো হলো:

তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:
১. ব্যবহারকারীদের মোবাইলে ‘Fuel Pass BD’ অ্যাপটি থাকতে হবে।
২. পাম্পে রক্ষিত কিউআর কোড স্ক্যান করে স্বচ্ছতার সাথে জ্বালানি সংগ্রহ করতে হবে।
৩. এই পাইলট কার্যক্রমের সাফল্যের ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে সারা দেশের সব ফিলিং স্টেশনে এই পদ্ধতি চালু করা হবে।

জ্বালানি সাশ্রয় এবং অবৈধ ব্যবহার রোধে সরকারের এই উদ্যোগকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন