মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বৈশ্বিক পাসপোর্ট সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ, অবস্থান ৯৫তম

বৈশ্বিক পাসপোর্ট সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ, অবস্থান ৯৫তম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়ে ৯৫তম স্থানে নেমে এসেছে। আগের র‌্যাংকিংয়ে দেশটির অবস্থান ছিল ৯৩তম। নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই মোট ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

সম্প্রতি হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে এই তথ্য উঠে এসেছে।

তালিকা অনুযায়ী, বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।

এছাড়া নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু রয়েছে তালিকায়।

কিছু দেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকলেও কয়েকটি দেশে ভ্রমণের আগে ই-ভিসা গ্রহণ করতে হয়।

অন্যদিকে, নতুন তালিকায়ও সিঙ্গাপুর শীর্ষ অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।

তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।

পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। ষষ্ঠ স্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন