বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সারাদেশে আজ বৃত্তি পরীক্ষা শুরু

সারাদেশে আজ বৃত্তি পরীক্ষা  শুরু
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশব্যাপী ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন হয়। প্রথম দিনের পরীক্ষা দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

জানা গেছে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় পরিচালনা কমিটির সভায় পরীক্ষার সময়সূচি অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদফতর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।

তবে দেশের তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শেষ হবে।

এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত আরও ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন