বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাংলাদেশিদের জন্য মেডিকেল ও বিজনেস ভিসা শিগগির চালুর ইঙ্গিত ভারতের

বাংলাদেশিদের জন্য মেডিকেল ও বিজনেস ভিসা শিগগির চালুর ইঙ্গিত ভারতের
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক ভারত সফরে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। ওই আলোচনার ভিত্তিতে আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে বলে আশা করছে ভারত।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত বৈঠকের পর এই বিষয়ে অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্কে কিছুটা অবনতি হয়েছিল। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় সম্পর্ক আরও নিম্নমুখী হয়।

তবে হুমায়ুন কবির বলেন, “ইতিবাচক মানসিকতা থাকলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি সম্ভব।” তিনি আরও জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে।

ভিসা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা দ্রুত চালুর বিষয়টি ভারতের কাছে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন