বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দুই আসনের নবনির্বাচিত এমপিদের শপথ সম্পন্ন

দুই আসনের নবনির্বাচিত এমপিদের শপথ সম্পন্ন
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য রোববার (১২ এপ্রিল) শপথ গ্রহণ করেছেন। তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

রোববার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন—শেরপুর-৩ আসনে বিজয়ী মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী মো. রেজাউল করিম বাদশা।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবের স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে উভয় আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত ছিল, যা পরবর্তীতে সম্পন্ন করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন