বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

স্ট্যাটাসে আকবর হোসেন জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই লন্ডনে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, তার এই পদত্যাগের সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছিল, দায়িত্ব গ্রহণের আগে নিয়োগপ্রাপ্তদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা ত্যাগ করতে হবে।

লন্ডনে দায়িত্ব পাওয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

তার এই পদত্যাগ নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু হয়েছে, যদিও তিনি এটিকে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই উল্লেখ করেছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন