বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বাংলাদেশিদের জন্য আরও সহজ হচ্ছে ভারতের ভিসার নিয়ম

বাংলাদেশিদের জন্য আরও সহজ হচ্ছে  ভারতের ভিসার নিয়ম
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছে ভারত।

বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয়পক্ষ বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেন।

ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে এবং দুই দেশের পারস্পরিক আস্থা ও সম্মান ভিত্তিক কূটনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জানান, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করা হবে। বিশেষ করে চিকিৎসা এবং ব্যবসায়িক ভিসা প্রক্রিয়াকে সহজ করার পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার তিন দিনের সফরে দিল্লি গেছেন। তিনি আগামীকাল (৯ এপ্রিল) দুপুরে মরিশাসের উদ্দেশ্যে দিল্লি ছাড়বেন।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন