বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

চার কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রীর ঘোষণা

চার কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রীর ঘোষণা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের প্রান্তিক ও নিম্নবিত্ত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা জোরদার করতে পর্যায়ক্রমে প্রায় চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই নীতিকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি জানান, কর্মসূচির প্রাথমিক ধাপে গত ১০ মার্চ দেশের ১০টি জেলা ও তিনটি সিটি করপোরেশনে মোট ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ধাপে ধাপে দেশের প্রায় চার কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে, যাতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক সুরক্ষা আরও কার্যকর হয়।

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) নির্বাচনী এলাকার প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ওই এলাকার দরিদ্র পরিবারের নারী সদস্যদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে দ্রুত ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। দিনের শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ নেতা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন