বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লক্ষ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। এই তথ্য তিনি জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তরে প্রকাশ করেন।

আজ (বুধবার) সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। শিক্ষাকে গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্য নিয়ে সরকার ইতোমধ্যেই শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ঘোষণা করেছে।

প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী:

১. স্কুল ড্রেস বিতরণ: প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে এবং সকল উপজেলায় ধাপে ধাপে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

২. স্কুল ফিডিং/মিড-ডে মিল: শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণের জন্য পর্যায়ক্রমে সকল উপজেলায় স্কুল ফিডিং চালু করার পরিকল্পনা রয়েছে।

৩. ডিজিটাল শিক্ষার উদ্যোগ: প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ১৫০০ প্রতিষ্ঠানকে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থী ও শিক্ষকের জন্য ‘এডু-আইডি’ প্রদান করা হবে।

৪. কারিগরি ও মাদ্রাসা শিক্ষা: দেশে সকল উপজেলায় টেকনিক্যাল স্কুল, কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন; ২৩৩৬টি কারিগরি ও ৮২৩২টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে।

৫. শিক্ষক ও শিক্ষার্থী প্রশিক্ষণ: আইসিটি বিভাগের আওতায় ৬ মাসের মধ্যে ছাত্র-ছাত্রীদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং এবং এআই বেজড ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারের লক্ষ্য হলো নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী, দক্ষ এবং তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন