বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আল্টিমেটাম রাজপথেই, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার

আল্টিমেটাম রাজপথেই, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে আল্টিমেটাম দেওয়ার সুযোগ নেই; এ ধরনের বিষয় রাজপথেই দেওয়া যায়। তিনি জানান, সংসদ মূলত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনার জায়গা।

মঙ্গলবার (৭ এপ্রিল) অধিবেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রফিকুল ইসলামকে উদ্দেশ করে তিনি এ কথা বলেন।

এর আগে ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাওদার গ্রেপ্তারের ঘটনায় সংসদে প্রতিবাদ জানান রফিকুল ইসলাম। তিনি অফিস সময়ের মধ্যেই মামলা প্রত্যাহার করে সাওদার মুক্তির দাবি জানান।

জবাবে স্পিকার বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের মধ্যে পড়ে না। এ নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজন হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলায় নিজ বাসা থেকে সাওদা সুমিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দলটির দাবি, গ্রেপ্তারের পেছনে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন