ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ (সোমবার) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
তবে সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
প্রেস উইং থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই এবং একটি শোপিস উপহার দেন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন