বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণে সংসদে বিল পাস

সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণে সংসদে বিল পাস
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় সংসদে কণ্ঠভোটে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণের বিল পাস হয়েছে।

বিলটির নাম ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’, যা সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

বিলের মূল ধারায় বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এবং বিসিএস বহির্ভূত সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর হবে। পূর্বে ৩০ বা ৩২ বছরের মধ্যে যেসব স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার পদ ছিল, সেগুলোর বয়সসীমাও এখন থেকে ৩২ বছর ধরা হবে।

তবে যেসব পদে পূর্বে ৩২ বছরের বেশি (যেমন ৩৫, ৪০ বা ৪৫ বছর) বয়সসীমা ছিল, সেখানে আগের নিয়মই বহাল থাকবে। প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়োগবিধিও অপরিবর্তিত থাকবে।

প্রতিমন্ত্রী জানান, নতুন বয়সসীমা শিক্ষিত বেকার যুবকদের সরকারি চাকরিতে আরও সুযোগ নিশ্চিত করতে এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে আনা হয়েছে। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে জারি অধ্যাদেশগুলো রহিত করে স্থায়ী আইন আনার উদ্দেশ্যেই এই বিলটি সংসদে পেশ করা হয়।

বিলের মাধ্যমে আগের অধ্যাদেশের ফলে তৈরি কিছু কারিগরি অস্পষ্টতাও দূর করা হয়েছে, এবং যেসব পদে উচ্চতর বয়সসীমা আগে নির্ধারিত ছিল, সেগুলো সেই নিয়ম অনুযায়ী চলবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন